1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে

বিয়ে করছেন সোহানা সাবা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: দুই পর্দায় দর্শক দেখেছেন সোহানা সাবাকে। তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে সর্বদা। সেই সাবা ব্যক্তি জীবনে ভালোবেসে বিয়ে করেন নির্মাতা মুরাদ পারভেজকে। কিন্তু সেই বিয়ে টেকেনি। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী।

তবে কী একাই বাকি জীবন কাটাবেন সাবা? না, আপাতত রিলেশনশিপে রয়েছেন তিনি। সব ঠিক থাকলে প্রেমিকের সঙ্গেই বিয়ে করে বাকি জীবন কাটিয়ে দিতে চান সাবা।

সোহানা সাবা বলেন, ‘আমার এই জীবনে অনেকেই প্রেমে পড়েছে; কিন্তু আমি পড়েছি এমন কোনো নজির নেই। এমনকি আমার সঙ্গে যার বিয়ে হয়েছিল তিনিও ৯ মাস আমার পেছনে ঘুরেছিলেন। এটা বলতে দ্বিধা নেই, আমার জীবনে লাভ অ্যাট ফার্স্ট সাইট যার সঙ্গে হয়েছে তার সঙ্গেই আমি এই মুহূর্তে সম্পর্কে আছি।’

এদিকে বিপরীত ব্যক্তিও তার প্রেমে পড়েছে কিনা জবাবে তিনি বলেন, ‘সে আমার প্রেমে পড়েছে কিনা তা জানি না। কিন্তু আমি তাকে প্রথম দিন দেখেই প্রেমে পড়ে যাই। এটা বলা যেতে পারে, স্বপ্নময় প্রেমে পড়া। স্বপ্নময়ভাবে তার সঙ্গে সম্পর্কে থাকা।’

ঘর বাঁধা প্রসঙ্গে সাবা বলেন, ‘মানসিকভাবে আমরা দুজন জীবন গোছানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি তার সঙ্গে আজীবন থাকতে চাই। এ রকম ভালো মানুষের সঙ্গে যে কেউ থাকতে চাইবে। আমি তাকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারি না।’

২০০৯ সালে পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাবা। ২০১৪ সালের ১৮ অক্টোবর তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি পুত্র সন্তান। সেই সংসারের বিচ্ছেদ ঘটে ২০১৫ সালে। পুত্র স্বরবর্ণের বয়স এখন ৯ বছর। ৩৬ বছর বয়সী সাবা সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে বড় করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )