1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে বিষ শনাক্তকরণ ল্যাব স্থাপনের পরিকল্পনা, অর্থায়নে বিশ্বব্যাংক কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস জব্দ, পালিয়ে যায় সন্দেহভাজনরা বিসিবির কাভার্ডভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরি, উদ্ধার ৮টি; আটক ৪ দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের সমাগমের প্রত্যাশা, চলবে বিশেষ ট্রেন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটকের প্রত্যাশা, ৭০ শতাংশ কক্ষ আগাম বুকিং রাতের আঁধারে বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে আগুন রবীন্দ্রনাথের দেয়ালচিত্র মোছার চেষ্টা: আয়াশ ও রিমিকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২,৯১০ মামলা, ডাম্পিং ৫৯১ গাড়ি ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর

এবার র‌্যাবের প্রহরায় ছাড়বে দূরপাল্লার বাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১০৭ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: এবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) প্রহরায় ঢাকা থেকে যাবে দূরপাল্লার বাসগুলো। কয়েকটি কোম্পানির বাস একটি নির্দিষ্ট সময়ে একত্রে করে এই সেবা দেওয়া হবে। এ জন্য বাসমালিকদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। বিএনপির চলমান অবরোধে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

খন্দকার আল মঈন বলেন, ‘অবরোধের সময় দেশব্যাপী র‍্যাবের ৪৬০টি টহল দল রয়েছে। আমরা সম্মিলিত টহল দিচ্ছি এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহনের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। বিভিন্ন দূরপাল্লার পরিবহনগুলোর মালিকদের সঙ্গে আমরা সমন্বয় করছি। দূরপাল্লার বাসগুলোকে একটি নির্দিষ্ট সময়ে স্কট দিয়ে আমরা গন্তব্যে পৌঁছে দেব।’

এ সময় তিনি ঢাকা ও আশপাশের পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ও সহিংসতা নিয়েও কথা বলেন। তিনি বলেন, গত শনিবারে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা বেশ কয়েকজন ঢাকা, গাজীপুর, সাভার, কালিয়াকৈরসহ বিভিন্ন এলাকায় যেখানে বিপুল পরিমাণে গার্মেন্টস রয়েছে সেখানে পরিদর্শন করেছি। গার্মেন্টস সেক্টরকে নষ্ট করার জন্য যারা সহিংসতা ও নাশকতা করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর বার্তা দিয়েছি।

খন্দকার আল মঈন আরও বলেন, যারা গার্মেন্টস শ্রমিক কিংবা কর্মী না বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট, গার্মেন্টসে অরাজকতা করে বা উসকে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়—এমন কয়েকজনকে আমরা আটক করেছি। আমাদের এই কঠোর বার্তার কারণে এবং যারা পেছন থেকে উসকে দিচ্ছিল, তাদের আটকের ফলে গার্মেন্টস সেক্টরে কিছুটা শান্তি বিরাজ করছে। গার্মেন্টস শ্রমিক ও কর্মীরা নিরাপদে কাজ করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )