1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচের আগে দুশ্চিন্তার নাম বায়ুদূষণ। দিল্লির বাতাশ এতটাই ভয়াবহ যে, খেলার মতো অবস্থায় ছিল না কাল পর্যন্তও। তবে আজ সেসব পেছনে ফেলে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

এই ম্যাচটা জিতলে বাংলাদেশের একটাই লাভ সেটি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্নটা একটু হলেও বেঁচে থাকবে। একই অবস্থায় শ্রীলঙ্কাও। এমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে তানজিম হাসান সাকিবকে রাখা হয়েছে একাদশে।

টস জিতে সাকিব বলেন, ‘উইকেট দেখে বেশ ভালোই মনে হলো তাই আগে ব্যাট করার সিদ্ধান্ত। আমরা যখন অনুশীলন করছিলাম তখন প্রচুর শিশির ছিল। সমর্থকদের অনেক প্রত্যাশা ছিল কিন্তু আমরা পূরণ করতে পারিনি। বাকি ম্যাচে আমরা ভালো করতে চাই। হালকা চোট থাকায় মোস্তাফিজের খেলা হচ্ছে না, তানজিম হাসান সাকিব এসেছে একাদশে।’

শ্রীলঙ্কা: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেট রক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থেকশানা, দুশমন্থ চামিরা, কাসুন রাজিথা, দিলশান মাদুশাঙ্কা।

বাংলাদেশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )