1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

৩০ ঘণ্টায় পুড়ছে ১৮ যানবাহন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৯৭ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম ৩০ ঘণ্টায় ১৮টি যানবাহন পোড়ানোর ঘটনা ঘটেছে।

রোববার (৫ নভেম্বর) ভোর ৪টা থেকে সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব যান পুড়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকা মহানগরে ১০টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) ৪টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) ৪টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৩টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি, ১টি লেগুনা পুড়ে যায়। এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩৬টি ইউনিট ও ২১৬ জন কর্মী কাজ করেছে।

বিরোধীদলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিনে স্বাভাবিক সময়ের তুলনায় সড়কে কম বাস চলাচল করতে দেখা গেছে। ফলে অফিসগামী কিংবা জরুরি কাজে যারা বের হয়েছেন তাদের বিপাকে পড়তে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে কিছুটা যানবাহন বেড়েছে।

আজ (সোমবার) সকাল ৯টা নাগাদ রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম। অবরোধের সমর্থনে রাজধানীতে ছোটখাটো মিছিল করতে দেখা গেছে। বাস স্টপেজ ও সড়কের মোড়ে মোড়ে পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )