সংবাদ পোস্ট ডেস্ক: প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২৮ অক্টোবর বিএনপি-জামায়াত সমাবেশের নামে তাণ্ডব চালিয়েছে। তাদের কর্মকাণ্ড সন্ত্রাসী সংগঠনের মতো।
নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে বিএনপির অফিসিয়াল পেজকে মেনশন করে সজীব ওয়াজেদ জয় লেখেন, এদের (বিএনপি-জামায়াত) কর্মকাণ্ড ঠিক সন্ত্রাসী সংগঠনের মতো। পিকেটার @bdbnp78 ছাত্র সংগঠন তাদের ‘চলমান অবরোধ’ সফল করতে পুলিশের ভ্যানে ককটেল নিক্ষেপ করেছে। তেমনি কয়েকদিন আগে এই দলের (বিএনপি-জামায়াত) হিংস্র ক্যাডাররা একজন পুলিশ অফিসারকে পিটিয়ে হত্যা করেছে। এছাড়াও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় ১০০ জনেরও বেশি পুলিশ অফিসার আহত হয়েছেন।
তিনি বলেন, ২০১৩ থেকে ২০১৫ সালে বিএনপি-জামায়াত ক্যাডারদের ডাকা এই ধরনের ধর্মঘটে যানবাহনে আগুন, বোমা হামলা, ঘুমের মধ্যে মানুষ হত্যা করা হয়েছিল। সে সময় কমপক্ষে ৯০ জন পুলিশ সদস্যকে হত্যা করে তারা।
পুলিশ অফিসারের নৃশংস হত্যাকাণ্ডকে স্বাগত জানিয়েছে দলটি। একজন সিনিয়র বিএনপি নেতা প্রকাশ্যে দাবি করেছেন ‘তাদের সমাবেশ সফল হয়েছে’। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সমাজের সুশীল সমাজ।