1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান অর্জুনা রানাতুঙ্গা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৯৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা। সাত সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন কমিটির দায়িত্ব পালন করবেন তিনি। খবর ডিইলি মিররের।

দেশটির ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইনের অধীন মন্ত্রী এই কমিটি নিয়োগ দিয়েছেন।

জানা গেছে, অনেক দিন ধরেই শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসকদের সঙ্গে মন্ত্রণালয়ের বিরোধ চলছিল। গত বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, তা ২৬০ পাতার সরকারি নিরীক্ষায় (অডিট) তুলে ধরা হয়েছে। ক্রিকেট প্রশাসনে অসদাচরণের তদন্তে ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে তিন সদস্যের একটি প্যানেল নিয়োগ দিয়েছেন।

গত সপ্তাহে আইসিসিকে পাঠানো এক চিঠিতে রোশান শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসকদের ‘লজ্জাহীন, বিশ্বাসঘাতক ও অবিশ্বস্ত’ বলে অভিহিত করেন। এসবের জেরে শনিবার মন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন এসএলসির সেক্রেটারি মোহন ডি সিলভা।

শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী এসএলসির কমিটি বরখাস্ত করার পর রানাতুঙ্গাকে চেয়ারম্যান করে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন— শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট উপালি ধর্মদাসা, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, রোহিণী মারাসিংহে ও ইরাঙ্গানি পেরেরা, আইনজীবী রাকিথা রাজাপক্ষে এবং ব্যাবসায়ী হিশাম জামালদিন।

এদিকে মাঠের ক্রিকেটেও এলোমেলো শ্রীলঙ্কা। বিশ্বকাপে সাত ম্যাচ খেলে দুটিতে জিতে পয়েন্ট তালিকার সাতে তারা। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়েছিল। আজ সোমবার নিজেদের অষ্টম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে দলটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )