1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

শেষ মুহূর্তের গোলে কষ্টার্জিত জয় বার্সার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: শেষ মুহূর্তের গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে বার্সেলোনা। পুরো ম্যাচের বেশিরভাগ সময়ে আধিপত্য দেখানো সোসিয়েদাদ হেরে গেছে রোনাল্ড আরাউহোর কাছে। শেষ মুহূর্তে তার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে জাভির দল।

ঘরের মাঠে শুরু থেকে বার্সেলোনার ওপর আধিপত্য বিস্তার করে সোসিয়েদাদ। শুরুর কয়েক মিনিটে বার্সেলোনাকে কোণঠাসা করে রাখে সোসিয়েদাদ। প্রথম চার মিনিটে দুটি ভালো সুযোগ পায় তারা। তবে সেখানে বাধা হয়ে দাঁড়ান বার্সা গোলরক্ষক টের স্টেগান। প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বক্সে পড়ে যান জোয়াও ফিলিক্স। পেনাল্টির আবেদন করলেও তাতে সাড়া দেননি রেফারি। প্রথমার্ধে সোসিয়েদাদের যেখানে আট শটের চারটি লক্ষ্যে ছিল, বার্সেলোনা সেখানে মাত্র তিন শট নিয়ে একটি একটি লক্ষ্যে রাখতে পেরেছিল।

দ্বিতীয়ার্ধে একাদশে চার পরিবর্তন আনে বার্সেলোনা। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলো না দলটি। তবে ইনজুরি সময়ে রোনাল্ড আরাউহোর হেডে স্বস্তির জয় নিশ্চিত হয় কাতালানদের। অবশ্য শুরুতে অফসাইডের বাঁশি বাজালেও পরে ভিএআরের সহায়তায় গোল দেন রেফারি।

এই জয়ে ১২ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে আর ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জিরোনা। ১৯ পয়েন্ট নিয়ে সোসিয়েদাদের অবস্থান ছয় নম্বরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )