1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে

বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে ‘টাইগার-থ্রি’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: বাংলাদেশের সালমান খান অনুরাগীদের জন্য সুখবর। বিশ্বের সঙ্গে একই দিনে এখানে মুক্তি পাচ্ছে ‘টাইগার-থ্রি’ সিনেমাটি। জানা গেছে, এটি আমদানি করবে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেই এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘সিনেমাটি আমদানির ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম। আমরা অনুমতি পেয়েছি, সব ঠিক থাকলে আশা করি একই দিনে বাংলাদেশের দর্শকেরা সিনেমাটি দেখতে পারবেন।’

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে, জাজ মাল্টিমিডিয়া সিনেমাটি আমদানির অনুমতি পেয়েছে। এখন সেন্সর হয়ে গেলে তারা যেকোনো সময় এটি মুক্তি দিতে পারবে।

আরও জানা গেছে, যাচাই বাছাই করে সবকিছু ঠিক থাকলে ‘টাইগার-থ্রি মুক্তির অনুমতি মিলবে। নইলে ১৭ নভেম্বর মুক্তি দেওয়া হবে।

হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা। ২০১৯ সালের ‘ভারত’ সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে সালমান ও ক্যাটরিনাকে।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আশুতোষ রানা, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।

সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন সালমান খান। এবার ‘টাইগার ৩’ সিনেমায় সালমানের সঙ্গে ক্যামিও চরিত্রে হাজির হবেন বলিউড বাদশা শাহরুখ। আবারও এক পর্দায় টাইগার ও পাঠানকে দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দুই খানের ভক্তরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )