1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

শাহজাদপুরে ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: পোরজনা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে পেট্রোলবোমা হামলা করে দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়াও বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়। এ সব ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ি করছে আওয়ামী লীগ।

খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও থানার ওসি মো. খায়রুল বাসারসহ কর্মকর্তারা।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা রাতের অন্ধকারে এলাকায় ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এই পেট্রোলবোমা হামলা করেছে। দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, খুন ও নৈরাজ্যের ধারাবাহিকতায় পোরজনা ও বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় একাধিক পেট্রোলবোমা নিক্ষেপ করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, খবর পেয়ে আমরা সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পোরজনা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কার্যালয় ও আওয়ামী লীগ কার্যালয়ে তিনটি বোমা সদৃশ্য বোতল পাওয়া গেছে। বোতলের মুখে সলতেও রয়েছে। একইভাবে বেলতৈল ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দায় তিনটি বোতল পাওয়া গেছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )