1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

আফগান তোপের পরও ডাচরা থামল ১৭৯ রানে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটের প্রতিরোধ খুব একটা কাজে না দিলেও তার ব্যাটে ভর করেই আফগানদের বিপক্ষে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে ডাচরা। একে একে সব সতীর্থ বিদায় নিলেও একপ্রান্ত আগলে ছিলেন তিনি। ফলে ৪৬.৩ ওভারে অলআউট হওয়া নেদারল্যান্ডস আফগানিস্তানকে ১৮০ রানের টার্গেট দিতে পেরেছে।

ডাচ ওপেনার ওয়েসলি ব্যারেসিকে শুরুতেই ফিরিয়েছিলেন আফগান স্পিনার মুজিব উর রহমান। তবে তাল সামলে হাল ধরেন আরেক ডাচ ওপেনার ম্যাক্স ও’ডাউড। কলিন অ্যাকেরমানের সাথে ৬৯ রানের জুটি গড়ে ফেরেন এই ওপেনার।

তিনে নামা অ্যাকেরমান সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে সাথে নিয়ে আফগান বোলারদের ধীরেসুস্থে মোকাবেলা করছিলেন। কিন্তু সেই জুটিও থিতু হয়নি। জুটির ১৯ রানের মাথাতেই অ্যাকেরমান ফিরেছেন রানআউটের শিকার হয়ে। এরপর পাঁচে নামা স্কট এডওয়ার্ডস ০ রানে রান আউটের শিকার হন।

ছয়ে নামা বাস ডি লিডও মোহাম্মদ নবীর শিকার হয়ে ৬ বলে ৩ রান করে সাজঘরের পথ ধরেন। ১৬ ওভারে ৮৪ রানে দুই উইকেট হারানো ডাচদের ২০ ওভার পেরোতেই নেই আরো তিন উইকেট। সবমিলিয়ে পাঁচ উইকেট হারিয়ে ছন্নছাড়া হয় ডাচ শিবির।

এরপর আসা যাওয়ার মিছিলেন কেবল হাল ধরেছিলেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট।তিনিও রান আউটের শিকার হয়ে ৮৬ বলে ৫৮ রান করে সাজঘরের পথ ধরেন। ডাচদের চার ব্যাটারই রান আউটের শিকার হয়েছেন।

ডাচদের হারাতে পারলেই সেমিফাইনালের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে আফগানিস্তান। এরইমধ্যে ৬ ম্যাচে তিন জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে আফগানরা। যেখানে ৭ ম্যাচে ৩ জয় নিয়ে নেট রানরেটের হিসেব নিকেশে পাকিস্তান আছে পাঁচ নম্বরে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )