1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের রাজত্ব কায়েম করেছিল বিএনপি’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১২৩ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: বিগত বিএনপি সরকার সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় কেরানীগঞ্জের ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল।

বুধবার (১ নভেম্বর) কেরানীগঞ্জের জিনজিরার তাওয়াপট্টির ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। তাদের আশ্রয়-প্রশ্রয়ে রাজনৈতিক সন্ত্রাস ছিল এই এলাকার নিত্যদিনের সঙ্গী। মানুষের সাধারণ চলাচল, নিরাপত্তার মতো বিষয়গুলো হয়ে পড়েছিল কঠিন।

নসরুল হামিদ বলেন, এই এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজির জন্য ব্যবসা খারাপ ছিল, তারওপর বাড়তি চাপ তৈরি করেছিল দিনে ১৬-১৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকা। একদিকে বিদ্যুৎ না থাকা অন্যদিকে চাঁদাবাজি ছিল বিএনপি-জামায়াত আমলের নিত্যদিনের ঘটনা।

বর্তমানে সে অবস্থা থেকে পরিত্রাণের কথা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দিনবদলের ইশতেহার দিয়ে ২০০৯ সালে সরকার গঠন করলে আমরা সেখান থেকে রক্ষা পাই। গত প্রায় ১৫ বছরে কেরানীগঞ্জের কেউ বলতে পারবে না এখানে কোনো রাজনৈতিক সহিংসতা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )