1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

নির্বাচন বানচালের জন্য বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করছে : হানিফ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ জন দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ‌‌’বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের জন্যে এখন অগ্নিসন্ত্রাস করছে।’

বুধবার কক্সবাজারের মহেশখালীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ১৩ নভেম্বর দ্বীপ উপজেলা মহেশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে এ মতবিনিময় সভা হয়।

হানিফ বলেন, প্রধানমন্ত্রী মাতারবাড়ির উন্নয়ন নিজ চোখে দেখতে এখানে আসার ইচ্ছে পোষণ করেছেন নিজ থেকেই। আগামী ১৩ নভেম্বর মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন টাউনশীপ মাঠে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে বুধবার দুপুর আড়াইটায় মাতারবাড়ি কিং অব কনভেনশন হলে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাভোকেট সিরাজুল মোস্তফা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জাফর আলম এবং কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ।

এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারসহ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলাসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )