1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

সেলিমা বেগম সালমার নেতৃত্বে ফুলবাড়ীয়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৯৬ জন দেখেছেন

দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনায় উপজেলা শহরের পশ্চিম বাজারে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিমা বেগম সালমার নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পূর্ববর্তী শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্যে সেলিমা বেগম সালমা বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। তারা বাংলাদেশ বিরোধী ছিলো।

এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। প্রতিটি জাতীয় সংসদ নির্বাচন আসলেই নির্বাচন বানচাল করার জন্য বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এবং উন্নয়নমুখী প্রকল্পের মাধ্যমে জনগণের সুখ-সমৃদ্ধির সুপ্রতিষ্ঠার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, জামায়াত-বিএনপির অগ্নি-সন্ত্রাস, হত্যা এবং নৈরাজ্যে প্রতিহত করতে ফুলবাড়ীর প্রতিটি পাড়া মহল্লায় আওয়ামী পরিবারের সদস্যরা ঐক্যবদ্ধ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের ফুলবাড়ীয়া উপজেলার আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, উপজেলা মৎসজীবী লীগের সদস্য সচিব হাবিবুর রহমান, ফুলবাড়ীয়া কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল হাসনাত জনি, মহিলা নেত্রী সাজেদা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সেলিমা বেগম সালমার নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নানান স্লোগান দেন সেলিমা বেগম সালমা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )