1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এক সুতোয় বাংলাদেশ-ইংল্যান্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৮৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিটা গুরুত্বপূর্ণ। এজন্য সেরা আটে থাকতে হবে’। এর আগে অনেকটা অজানাই ছিল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য কোন নিয়মের মধ্য দিয়ে যেতে হবে।

সাকিবের এমন মন্তব্যের পরই টনক নড়েছে। তার কথার সূত্র ধরে বেরিয়ে আসে, স্বাগতিক পাকিস্তান ছাড়া এবারের বিশ্বকাপের পয়েন্ট টেবিলের বাকি সাত দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সে হিসেব করলে এখন পর্যন্ত বাদ পড়ার তালিকায় বাংলাদেশ ও ইংল্যান্ড। কেন না দশ দলের বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান এখন ৯ আর ইংল্যান্ডের ১০। আগে থেকেই বাদ ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।

আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, সেরা সাত দল পাবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার টিকেট। ২০২১ সালে যখন ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত চক্রের সূচি নির্ধারণ করা হয়, তখনই আইসিসির বোর্ড সভায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য নতুন এই মানদণ্ড ঠিক করা হয়।

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঢেলে সাজাতে চাচ্ছে আইসিসি। তাই তো এমন নতুন নিয়ম। সে হিসেবে বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় তাহলে বিশকাপে নিজেদের বাকি তিন ম্যাচের অন্তত দুটিতে জিততে হবে। যেখানে প্রতিপক্ষ পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া।

একই বিপদে ইংল্যান্ডও। ভারতের কাছে হারের পর সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ ম্যাথু মট জানিয়েছেন, এখন তারা খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট নিশ্চিত করতে।

“(চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার নতুন মানদণ্ড) ঘণ্টা দেড়েক আগে জানতে পেরেছি। টুর্নামেন্টে দলগুলোর বাছাই প্রক্রিয়ার ক্ষেত্রে আইসিসি কিছু পরিবর্তন এনে থাকে। সত্যি বলতে আমার মনে হয় না, এটি তেমন প্রভাব ফেলবে। আমরা এই বিশ্বকাপে যেমন খেলেছি, এটি (নিয়ম পরিবর্তন) তেমন বড় বিষয় নয়।”

বিশ্বকাপে বাকি তিন ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, পাকিস্তান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )