1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী

সাকিব হাসলেন, হাসালেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৯৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: সংবাদ সম্মেলনে যথাসময়ে উপস্থিত সাকিব আল হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন মুখ ভার করে তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজেই দেখাল বাংলাদেশ অধিনায়ককে।

গত পরশু সংবাদ সম্মেলনে আসার পর আজ হয়তো কেউ ভাবেওনি সাকিব আবারও আসবেন। আজও প্রায় ১৪ মিনিট উপস্থিত থেকেছেন, কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। বেশ কয়েকটি প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইলেও সংক্ষেপে উত্তর দিয়েছেন তিনি।

তবে সংবাদ সম্মেলনের শেষ দিকে সাকিব হাসালেন সবাইকে, নিজেও হেসেছেন। বলে গেলেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে’।

আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। গত ছয় ম্যাচে পাকিস্তান হেরেছে চারটিতে। বাংলাদেশ সমান ম্যাচ খেলে হেরেছে পাঁচটি ম্যাচে।

প্রশ্নটা ছিল এমন, ‘সাকিব, পাকিস্তানও দলও অলমোস্ট বাংলাদেশের মতোই টানা চার হার। এটাও একটা এডভান্টেজ হতে পারে কী না।’

প্রশ্ন পুরো শেষ না হতেই সাকিবের মুখ দিয়ে বেরিয়ে যায় হাসি। তারপর উত্তরে বলেন, ‘একই কথা তারাও বলতে পারে যে আমরাও পাঁচটা ম্যাচ হেরে বসে আছি। এটা ওদের এডভান্টেজ। কী বলব বলেন? (হাসি)’।

নেদারল্যান্ডের কাছে গত শনিবার ৮৭ রানের হারের পর বিধ্বস্ত অবস্থা ছিলেন সাকিব তথা বাংলাদেশ দল। সংবাদ সম্মেলনে সেদিন সাকিবকে দেখা গেছে বিপর্যস্ত চেহারায়। তবে এদিন তাকে বেশ ফুরফুরে লাগার কথা এক সাংবাদিক মনে করিয়ে দিতেই বললেন, ‘আজ আমাকে একটু ভিন্ন লাগছে তাই তো?’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )