1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামলো ইংল্যান্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: সেমি-ফাইনালের দুয়ার অনেকটাই বন্ধ হয়ে গেছে ইংল্যান্ডের। পাঁচ ম্যাচে চারটি হারে বিধ্বস্ত গতবারের বিশ্বকাপ জয়ীরা। আজ ভারতের বিপক্ষে লড়তে নামছে তারা। হারলে বিদায় নিতে হবে তবে জিতলে কিছুটা হলেও সম্ভাবনা থাকবে সেমিতে খেলার।

এমন কঠিন সমীকরণে টস জিতে ভারতের বিপক্ষে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। ইংলিশরা রয়েছে পয়েন্ট টেবিলের একবারে তলানিতে। অন্যদিকে ভারত পা ম্যাচে পাঁচ জয়ে রয়েছে দুই নম্বরে।

টস জিতে জস বাটলার বলেন, ‘আমরা বোলিং করব। সত্যি বলতে টস কোনও ফ্যাক্টর না। আমরা আমাদের সেরাটা দিতে চাই এই ম্যাচে। আমরা আমাদের সঙ্গে ন্যায়বিচার করতে পারিনি, আজ সেটা করতে চাই। আমরা একই দল নিয়ে খেলছি।’

টস হেরে রোহিত শর্মা বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করতেই চেয়েছিলাম। গত ম্যাচে আমরা যে দলে খেলেছি সেই দলেই খেলছি।’

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেট-রক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেট-রক্ষক/অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )