1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

আজ রাজধানীতে কোথায় কোন দলের সমাবেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: একটা সময় মনে হচ্ছিলো দক্ষিণ আফ্রিকা সহজেই রান তাড়ার কাজটা সেরে ফেলবে। সেখান থেকে নাটকীয়ভাবে ম্যাচে ফেরে পাকিস্তান। কিন্তু শেষ রক্ষা হলো না বাবর আজমদের। রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে ১ উইকেটে হারালো দক্ষিণ আফ্রিকা। এর ফলে পয়েন্ট তালিকারও শীর্ষে উঠে এসেছে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার রানরেট আগে থেকেই ভালো ছিল। পাকিস্তানকে হারানোর পর পয়েন্টও হয়েছে ভারতের সমান ১০। রানরেটে এগিয়ে থাকায় ভারতকে পেছনে ঠেলে এক নম্বরে চলে এসেছে টেম্বা বাভুমার দল।

এই ম্যাচে প্রোটিয়াদের জয়ের লক্ষ্য ছিল ২৭১ রানের। উইকেটে সেট হয়ে আউট হয়েছেন কুইন্টন ডি কক (২৪), টেম্বা বাভুমা (২৮), রসি ফন ডার ডুসেন (২১) আর হেনরিখ ক্লাসেন (১২)। ১৩৬ রানে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নিয়ে বেশ চেপে ধরেছিল পাকিস্তান।

কিন্তু এইডেন মার্করাম আর ডেভিড মিলার সেখান থেকে ৬৯ বলে ৭০ রানের একটি জুটি গড়ে ম্যাচ অনেকটাই হাতে নিয়ে আসেন। একটা সময় ৪ উইকেটেই ২০৫ রান তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। জয়টা তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার। সেখান থেকে লড়াই জমিয়ে তোলে পাকিস্তান।

২৯ করা ডেভিড মিলারকে সাজঘরের পথ দেখান শাহিন শাহ আফ্রিদি। ১৪ বলে ২০ রানের ছোটোখাটো ঝড় তোলা মার্কো জানসেনকে আউট করেন হারিস রউফ। এরপর সেঞ্চুরির পথে থাকা এইডেন মার্করামকে ফিরিয়ে আশা জাগান উসামা মীর। ৯৩ বলে ৭ চার আর ৩ ছক্কায় মার্করাম আউট হন ৯১ করে। পরের ওভারে গেরাল্ড কোয়েটজিকে (১০) উইকেটরক্ষককের ক্যাচ বানান শাহিন আফ্রিদি।

৪৬তম ওভারে নিজের বলেই হারিস রউফ লুঙ্গি এনগিদির চোখ ধাঁধানো এক ক্যাচ নিলে নবম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তখনও জয়ের জন্য ১১ দরকার প্রোটিয়াদের। পাকিস্তানের দরকার মাত্র ১টি উইকেট। কিন্তু সে উইকেটটি আর তুলে নিতে পারেনি পাকিস্তান। ৪৭.২ ওভারে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। কেশভ মহারাজ ৭ আর তাবরেজ শামসি ৪ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের হারিস রউফ ৩টি আর শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম আর উসামা মীর নেন দুটি করে উইকেট।

এর আগে হাতে আরও ২০টি বল ছিল। পুরো ৫০ ওভার খেলতে পারলে হয়তো স্কোরটা তিনশ’র কাছাকাছি চলে যেত পাকিস্তানের। কিন্তু সেটা পারেনি বাবর আজমের দল। প্রোটিয়া বোলারদের তোপে ৪৬.৪ ওভারে ২৭০ রানেই অলআউট হয় পাকিস্তান।

পাকিস্তান তাদের ইনিংসে চাপ কাটিয়ে দুইবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত আর বড় স্কোর গড়ার স্বপ্ন পূরণ হয়নি আনপ্রেডিক্টেবলদের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চেন্নাইয়ে এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য সহায় হলেও শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )