1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ: মির্জা ফখরুল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির আগামীকালের (২৮ অক্টোবর) মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ।

শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডামের চিকিৎসার জন্য বিদেশে থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছিলেন। গতকাল সন্ধ্যায় তারা অত্যন্ত সফলভাবে, তারা যে কাজে এসেছিলেন, সেই পদ্ধতি তারা করতে পেরেছেন।’

খালেদা জিয়া এখন সিসিইউতে আছেন বলেও জানান মির্জা ফখরুল।

এদিকে, রাজধানীতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে বিএনপির ২০ জনের অধিক নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে দাবি করেছে দলটি।

শুক্রবার ঢাকা মহানগর বিএনপির দপ্তরে দায়িত্বপ্রাপ্ত নেতা সাইদুর রহমান মিন্টু জানান, ২০ জনের অধিক নেতাকর্মীকে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকা থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে আটক করেছে।

আটক ২০ জনের মধ্যে রয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির আহমেদ আরেফ, মিরপুর থানা বিএনপি’র সাবেক সভাপতি আবুল হোসেন আব্দুল ও তার ছেলে ১৩ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহমান রনি, মিরপুর থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জুয়েল মোল্লা, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. জসিম, দক্ষিণখান থানাধীন ৪৭ নং ওয়ার্ড বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক শাহ আলম, ৫০ নং ওয়ার্ডের ২ নং ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হোসেন আহমেদ, ৫০ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী মো. সেলিম আহমেদ ও ৪৭ নং ওয়ার্ড বিএনপি’র কর্মী দেলোয়ার হোসেন দেলু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )