1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন তা অক্ষরে অক্ষরে পালন করেন : নিখিল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ন্যায় নিজের জীবনের চেয়েও দেশের মানুষকে বেশী ভালোবাসেন উল্লেখ করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী যা প্রতিশ্রুতি দেন অক্ষরে অক্ষরে পালন করেন।

শুক্রবার ঢাকা-১৪ আসনের বোটানিক্যাল গার্ডেন গুড মর্নিং এসোসিয়েশন ও গ্রীন ক্লাব কমিউনিটির উদ্যোগে এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন মাইনুল হোসেন খান নিখিল।

উত্তরবঙ্গে এক সফরের স্মৃতিচারণের কথা উল্লেখ করে নিখিল বলেন, আমি প্রত্যক্ষভাবে দেখেছিলাম এবং শুনেছিলাম দীপ্ত কণ্ঠে মঙ্গা পিঁড়িত এলাকার ওই অনুষ্ঠানে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী হিসেবে শেখ হাসিনার ঘোষণা, ‘আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারি বাংলাদেশে কোন মঙ্গা থাকবে না। একজন মানুষ না খেয়ে মরবে না, প্রত্যেকটি মানুষের ঘর থাকবে, স্বাস্থ্য-শিক্ষা-বস্ত্র-খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ থাকবে।’

ঠিকই রাষ্ট্রনায়ক শেখ হাসিনা হতদরিদ্র মানুষদের অনুষ্ঠানে দেওয়া তার প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করেছেন বলে উল্লেখ করে যুবলীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, শেখ হাসিনা যা প্রতিশ্রুতি দেন তাহা অক্ষরে অক্ষরে পালন করেন। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছেন। শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই তিনি স্মার্ট বাংলাদেশ তৈরি করবেন।

শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আয়োজিত উঠান বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান যুবলীগ সাধারণ সম্পাদক।‌

বোটানিক্যাল গার্ডেন গুড মর্নিং এসোসিয়েশন, গ্রীন ক্লাব, পদ্ম পুকুর , ইয়েগো সকাল-সাথি কমিউনিটির উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে সভাপতির বক্তব্য রাখেন গুড মর্নিং এসোসিয়েশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোফরান গাজী।

এতে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল বাহার, ওস্তাদ আলমগীর সরকার, নাজমুন নাহার জুঁই, শারমিন সুলতানা। দোয়া ও মোনাজাত করেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মো. আশিকুর রহমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )