1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

রাস্তায় সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না: ডিএমপি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: বিপ্লব কুমার সরকার আরও বলেন, আমি আশা করছি রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কথা চিন্তা করে রাস্তা বাদ দিয়ে খোলা স্থানে সমাবেশ করার চিন্তা করবে।

রাজনধানীর কোনো রাস্তায় রাজনৈতিক সভা-সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মাঠ কিংবা খোলা স্থান ঠিক করে আবেদন করতে হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (প্রশাসন) বিপ্লব কুমার সরকার।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিএমপি সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন।

বিপ্লব কুমার সরকার আরও বলেন, আমি আশা করছি রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কথা চিন্তা করে রাস্তা বাদ দিয়ে খোলা স্থানে সমাবেশ করার চিন্তা করবে।

বিএনপি নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। তারা যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তখন ডিএমপি কী করবে- জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, রাজনৈতিক নেতারা কর্মীদের চাঙ্গা রাখতে অনেক সময় অনেক কিছুই বলেন। আমরা সেটিকে বিচার বিবেচনায় নিচ্ছি না। আমরা আইনে কী আছে সেটা বিবেচনা করবো।

বিপ্লব কুমার বলেন, ডিএমপির যে অর্ডিন্যান্স আছে সেখানে বলা আছে, ঢাকা শহরে কোনো সভা-সমাবেশ করতে হলে অবশ্যই কমিশনারের অনুমতি নিতে হবে। কেউ যদি অনুমতি না নেয় সেটি আইন অমান্য হবে। তবে আমি আশা করবো রাজনৈতিক দলগুলো আইনের প্রতি বাধ্য থেকে পুলিশকে সহযোগিতা করবে। আমরাও সবাইকে সহযোগিতা করতে চাই।

বিপ্লব কুমার বলেন, সব রাজনৈতিক দলকে অর্থাৎ যারা সভা-সমাবেশ করার অনুমতি চেয়েছে তাদের বলা হয়েছে জনদুর্ভোগ কমাতে রাস্তা বাদ দিয়ে খোলা স্থান দেখতে। সেটা খোলা মাঠ হতে পারে। নিজেদের ভেন্যু নিজেরাই পছন্দ করে ডিএমপিকে জানাতে বলা হয়েছে।

তিনি বলেন, ঢাকা মেগা সিটি। এখানে লাখ লাখ মানুষের সমাগম হলে ঢাকার দুই-আড়াই কোটি নগরবাসীর জীবনযাত্রা ব্যাহত হয়। অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে সমস্যা হয়। সব দিক বিবেচনা করেই নগরবাসীর স্বার্থে নির্বিঘ্নে চলাচলের জন্য এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিএমপি কমিশনার সিদ্ধান্ত নিয়েছেন। সমাবেশ করতে চাওয়া দলগুলোকে রাস্তা বাদ দিয়ে ভিন্ন স্থানে সমাবেশ করতে বলা হয়েছে। বিকল্প স্থান ঠিক করে আবেদন করলে কমিশনার চিন্তা করে দেখবেন তারা অনুমতি পাবেন কি না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )