1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ক্লাস শেষ না করেই কলকাতায় ফিরছেন সাকিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: হুট করেই বুধবার ঢাকায় ফেরেন সাকিব আল হাসান। দল যখন মুম্বাই থেকে কলকাতার উদ্দেশে ফ্লাইট ধরে, সাকিব তখন ঢাকায় ছুটেছেন। এসেই চলে যান মিরপুর স্টেডিয়ামের ইনডোরে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে।

গতকাল লম্বা সময় অনুশীলনের পর আজ দ্বিতীয়দিনের মতো অনুশীলন করেন সাকিব। জানা যায়, ঢাকায় তিন দিন থাকবেন তিনি। আগামীকাল শুক্রবারেও নাজমুল আবেদীনের সঙ্গে ক্লাস করার কথা তার। তবে একটা ক্লাস বাকি রেখেই সাকিব ফিরছেন কলকাতায়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার ফ্লাইটে যাচ্ছেন দলের সঙ্গে যোগ দিতে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের টিম অপারেশনস ম্যানেজার রাবীদ ইমাম।

যদিও সাকিব কী কারণে ঢাকায় এসেছেন সেটি জানানো হয়নি দলের পক্ষ থেকে। উল্টো ঢাকা থেকে খবরটি পৌঁছে ভারতে। এ নিয়ে প্রশ্ন উঠাতেই কি না, ছুটি একদিন কমিয়ে সাকিবের কলকাতায় ফেরার খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

এদিকে আজ অনুশীলন শেষে মাঠ থেকে ফেরার সময় উৎসুক সমর্থকদের রোষানলে পড়তে হয় বাংলাদেশ অধিনায়ককে। ”ভুয়া ভুয়া” দুয়োধ্বনি শুনে মাঠ ছাড়েন সাকিব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )