1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টিকে থাকার লড়াইয়ে নামল ইংল্যান্ড-শ্রীলঙ্কা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৯০ জন দেখেছেন
england-sri lanka-wc2023-deshtv

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ও শ্রীলঙ্কা দুই দলই আজ নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে মাঠে। আজ যে দল হারবে তাতা সেমি-ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়বে অনেকটা। কেন না দুই দলই চার ম্যাচে জিতেছে ১টি করে ম্যাচ।

আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।

 

গতবারের বিশ্বকাপজয়ী ইংল্যান্ডকে এবার শুরু থেকেই নিষ্প্রাণ দেখা গেছে। বাংলাদেশের বিপক্ষে ওই একটা জয় ছাড়া হেরেছে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার কাছে। তবে অতীত বলছে শ্রীলঙ্কার বিপক্ষে এখনো বিশ্বকাপে হারেনি ইংলিশরা।

অন্যদিকে শ্রীলঙ্কা প্রথম জয় পায় চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে। এর আগে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। শ্রীলঙ্কার একাদশে এসেছে দুটি পরিবর্তন। এঞ্জেলো ম্যাথুস ও লাহিরু কুমারা ফিরেছেন একাদশে।

শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুসল মেন্ডিস (উইকেট-রক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।

ইংল্যান্ড: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (উইকেট-রক্ষক/অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )