1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড করল অস্ট্রেলিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৯৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: রেকর্ডময় বিশ্বকাপে একদিনে রেকর্ড হলো দুটি। প্রথমত দ্রুততম সেঞ্চুরি, দ্বিতীয়ত রেকর্ড রানের ব্যবধানে জয়। এমন কী নিজদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম রানে অল-আউট হওয়ার রেকর্ড গড়ল নেদারল্যান্ডস।

অজিদের দেওয়া ৩৯৯ রান তাড়া করতে নেমে ৯০ রানে অল-আউট হয় নেদারল্যান্ডস। ৩০৯ রানের জয়ে বিশ্বকাপে নিজেদের পুরনো রেকর্ড ভাঙল অজিরা। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ২৭৫ রানের জয়টাই ছিল এতদিন রেকর্ড ব্যবধানে জয়।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৯ রান করে সাজঘরে ফিরেন ভ্যান ভিকের বলে ক্যাচ দিয়ে।

এরপর ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ করেন ১৩২ (১১৮) রানের জুটি। দুজনের জুটি ভাঙে ৬৮ বলে ৭১ রানের ইনিংস খেলা স্মিথের বিদায়ে। তবে সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। এবারের বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি (১০৪) করে ভিকের বলে ক্যাচ দেন দত্তর হাতে।

মার্নাস লাবুশানে ৪৭ বলে খেলেন ৬২ রানের ইনিংস। ১৪ রানে জশ ইংলিসের বিদায়ের পর অতিমানবীয় ইনিংস খেলেন গ্ল্যান ম্যাক্সওয়েল। ১৮ দিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ৪৯ বলে তুলে নেন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি।

সেই রেকর্ডকে পেছনে ফেলা ম্যাক্সওয়েল ২৭ বলে অর্ধশতক হাঁকানোর পর সেঞ্চুরি করতে খেলেন মাত্র ১৪ বল। সব মিলে ৪০ বলে শতক পূর্ণ করেন শতক। শেষ পর্যন্ত সাজঘরে ফিরেন ৪৪ বলে ১০৬ রান করে। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৮টি ছক্কার মার।

সমান দুটি করে সেঞ্চুরি আর হাফ-সেঞ্চুরিতে ভর করে শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৯৯ রান তুলেছে অজিরা। ডাচদের হয়ে ৪ উইকেট নেন ভ্যান ভিক। ২টি উইকেট নেন বাস ডি লিডে ও ১ উইকেট নেন আরিয়ান দত্ত।

এরপর রেকর্ড রান পাহাড় টপকানোর লক্ষ্যে ব্যাট করতে নেমে ডাচরা নিজেরাই রেকর্ড বইয়ে জায়গা করে নেয়। ডাচরা খেলেছে মাত্র ২১টি ওভার। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন ওপেনার বিক্রমজিত সিং।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩ ওভারে ৮ রান দিয়ে ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা। ২টি উইকেট নেন মিচেল মার্শ ও ১টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )