1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

হঠাৎ দেশে এসেছেন সাকিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

বিশ্বকাপ চলার মাঝেই হঠাৎ দেশে ফিরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি।

জানা গেছে, সকালে ঢাকায় এসে দুপুরে এসেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলন করছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

তিনি দলের সঙ্গে আগামী ২৭ অক্টোবর যোগ দেবেন বলে জানা গেছে। পরের দিন ২৮ অক্টোবর বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে।

বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সাকিব ঢাকায় এসেছেন। কোচের সঙ্গে তার কাজ আছে। কোচের নির্দেশনা অনুযায়ী অনুশীলন করছেন।’

উল্লেখ্য, বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জয় দিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা চার ম্যাচ হেরে সেমিফাইনাল খেলার স্বপ্নই এখন ফিকে হয়ে গেছে টাইগারদের। প্রতিটাতেই হেরেছে বড় ব্যবধানে। সর্বশেষ গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১৪৯ রানে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )