1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

বয়স ৫০ পার হলে শরীরচর্চায় করা যাবে না যেসব ভুল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: নিয়মিত শরীরচর্চা শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে, ভূমিকা রাখে ওজন কমাতেও। তবে বয়স ৫০ পেরিয়ে যাওয়ার পরও শরীরচর্চা করতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম।

আসুন জেনে নেই সেসব বিষয়ে-

১. শরীরচর্চা করার আগে ও পরে শরীরকে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে হবে। শুরুর আগে খালি হাতে ওয়ার্ম আপ করে নিলে শরীরের উষ্ণতা শরীরচর্চার উপযুক্ত হয়। পাশাপাশি, মূল ব্যায়াম শেষ হলে কিছুটা বিশ্রাম নিয়ে তবেই অন্য কাজ শুরু করা উচিত। এতে পেশির ক্ষতি হওয়ার আশঙ্কা কমে।

২. শরীরচর্চার ধরনে বারবার পরিবর্তন করা যাবে না। শরীরচর্চা করতে হবে নিয়ম মেনে। ৫০ পেরিয়ে গেলে শরীরে ক্লান্তি আসা স্বাভাবিক। কিন্তু রোজ নিয়ম মেনে এক ধরনের ব্যায়াম করলে শরীরও ধীরে ধীরে মানিয়ে নেবে।

৩. যারা ৫০ পেরিয়ে শরীরচর্চা শুরু করবেন, তাদের ধীরে ধীরে এগোনোই ভালো। যেকোনো জিনিসের সঙ্গেই মানিয়ে নিতে শরীরের সময় লাগে। তাই প্রথমে অল্প ব্যায়াম দিয়ে শুরু করে ধীরে ধীরে ব্যায়ামের সময় ও পরিমাণ বাড়াতে হবে।

৪. রোজ একই ধরনের ব্যায়াম করলে একঘেয়েমি আসতে পারে। তাই বিভিন্ন রকমের ব্যায়াম অভ্যাস করুন। শুধু ব্যায়ামই কিন্তু শরীরচর্চা নয়, নিয়মিত হাঁটা, জগিং করলেও শরীর ও মন দুটোই ভালো থাকে।

৫. শরীরচর্চার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামও প্রয়োজন। বিশেষ করে ৪০ এর পর পেশি ও অন্যান্য অঙ্গের কোষের পুনর্গঠনের শক্তি কমতে থাকে। ফলে পর্যাপ্ত বিশ্রাম না পেলে শরীরের আরও ক্ষতি হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )