1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

‘সুবিধাজনক জায়গায় বিএনপিকে সমাবেশের অনুমোদন দেবেন পুলিশ কমিশনার’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি সমাবেশের অনুমোদন চেয়েছে। পুলিশ কমিশনার বিষয়টি দেখে সুবিধাজনক জায়গা দেবেন তাদের।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বিজয় দিবস নিয়ে আইনশৃঙ্খলা সভা শেষে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের মধ্য দিয়ে দেশের সরকার বদল হবে। তবে সংবিধানের বাইরে গিয়ে কেউ কিছু করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

এ সময় জামায়াত ইসলামকে ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি দেয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত ইসলাম কোনো নিবন্ধিত দল নয়। এর আগেও সভা সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে দলটি।

এ সময় আনসার বিল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আনসার বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়নি। সিআরপিসি মেনে বাহিনীগুলো কাজ করবে বলে জানান তিনি। আনসার বাহিনীর ক্ষমতা নিয়ে যে সংবাদ প্রচার হচ্ছে, তা মিথ্যা ও অপপ্রচার বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )