1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

নিউমার্কেটের বহুতল ভবনে অগ্নিকাণ্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

রাজধানীর নিউমার্কেট থানাধীন বিশ্বাস বিল্ডার্স নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ৮টা ১০ মিনিটের দিকে ভবনটির ২য় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের মাত্রা অল্প হওয়ার কারণে মাত্র ২৫ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে চলে আসে। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, ১৭ তলা বিশ্বাস বিল্ডার্সের ভবনটির ২য় তলার ২২ নম্বর দোকানে আগুন ধরে গেলে মার্কেটের লোকজন নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাদের তাৎক্ষণিক ব্যবস্থার কারণে আগুন বড় আকার ধারণ করতে পারেনি। দোকানটির নাম টপার এন্টারপ্রাইজ। এটি ভ্যারাইটিজ পণ্যের পাইকারি দোকান। এছাড়া ভবনটির ১ম তলা থেকে ৫ম তলা পর্যন্ত বিভিন্ন পণ্যের মার্কেট এবং বাকি অংশে আবাসিক বাসিন্দারা থাকেন।

পলাশী ফায়ার স্টেশনের ইনচার্জ জিনাস রহমান বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ভবনের অগ্নিনির্বাপক ব্যবস্থা ভালো থাকায় ভবনে থাকা দোকানিরা আগুন নেভানোর কাজ করেন। আমরা এসে বাকিটা নিয়ন্ত্রণে আনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )