1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

পূরণ হয়নি সাকিবের আশা, টস হারলো বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার অন্যরূপ দেখছে ক্রিকেট বিশ্ব। আগে ব্যাট করলে তাদের খুজে মেজাজটা দেখা যায়। কখনও চারশ রানও পেরিয়ে যাচ্ছে তারা। তাই তো ম্যাচের আগের দিন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান সেসব সমীকরণ মনে করে টস জেতার আকুতি জানান। বলেন, ‘দোয়া করেন যেন কালকে (আজ) টসটা জিতি (হাসি)।’

তবে সাকিবের সেই চাওয়া পূরণ হয়নি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ টস হেরেছে। দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ।

বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। টস হেরে সাকিব বলেন, ‘আমি সম্পূর্ণ ফিট আছি। তাওহীদ হৃদয় খেলছে না, তার বদলে আমি খেলছি। আজ একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। প্রথমে বোলিং করতে আমার আপত্তি নেই। আমরা যদি ওদের কম রানে আঁটকে রাখতে পারি, তাহলে আমরা এটি তাড়া করতে পারব।’

দক্ষিণ আফ্রিকার একাদশে নেই পেসার লুঙ্গি এনগিদি। তার বদলে দলে নেওয়া হয়েছে লিজার্ড উইলিয়ামসকে।

অতীত বলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ বরাবরই ভালো খেলে আসছে। দুই দলের সবশেষ ওয়ানডে সিরিজটাও ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। গত মার্চে নিজেদের মাঠেই বাংলাদেশের কাছে হেরেছিল তারা।

এমন কী গত বিশ্বকাপেও বাংলাদেশের বিপক্ষে জয় পায়নি প্রোটিয়ারা। বিশ্বকাপের ইতিহাসে দুই দলের চারবারের দেখায় সমান দুটি করে ম্যাচ জিতেছে দুই দল।

বাংলাদেশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), রেজা হেন্ড্রিক্স, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লিজাদ উইলিয়ামস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )