স্পোর্টস ডেস্ক: এই বিশ্বকাপে ভয়ংকর দক্ষিণ আফ্রিকা। প্রতিটি ম্যাচেই তারা চড়াও হয়েছে প্রতিপক্ষের ওপর। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ মুখোমুখি হয়েছে প্রোটিয়াদের। টস জেতার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও সাকিবের সেই আশা পূরণ হয়নি। আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা।
ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমানের করা প্রথম ওভারে এক চারে ৬ রান করার পরের ওভারেই বোলিং করতে আসেন মেহেদী হাসান মিরাজ। প্রথম তিন বলে রান না দিলেও চতুর্থ বলে আসে দুই রান। তবে সেটা স্লিপে থাকা তানজিদ হাসান তামিমের হাত ফসকে বল বেরিয়ে গেলে।
শূন্য রানে জীবন পেয়েছেন রেজা হ্যান্ড্রিক্স। ক্যাচ ছেড়ে দিলেও বল কুড়াতে দৌড়াতে দেখা যায়নি তামিমকে। সেখান থেকে রেজা নেন দুটি রান। অন্যান্য ম্যাচগুলোতে নাজমুল হোসেন শান্তকে স্লিপে ফিল্ডিং করতে দেখা গেলেও এই ম্যাচে স্লিপে দাঁড়িয়েছেন তানজিদ।