1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: ওবায়দুল কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১০৬ জন দেখেছেন

সংবাদ পোস্ট ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল হবে নভেম্বরের মাঝামাঝি বা তার আগে আর নির্বাচন হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

রোববার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সড়ক সংক্রান্ত বিভিন্ন আইন পরিবর্তনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আইন পরিবর্তন করার কী সময় আছে, অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত। জানুয়ারিতে যারাই নির্বাচনে আসে, সংযোজন, বিয়োজন, সংশোধন বিবেচনা করতে পারবেন। এসব বিষয়গুলো আপাতত মুলতবি রাখতে হবে।

দাবিগুলো ন্যায় ও যুক্তিসংগত মন্তব্য করে মন্ত্রী বলেন, কিন্তু এ সময়ে করা যায় না।

নিজের মন্ত্রণালয় চালানোর বিষয়ে তিনি বলেন, আমি পারফেক্ট মানুষ এ দাবি করব না। ভুলত্রুটি হতে পারে। ভালো করতে চেষ্টা করেছি, দুর্নীতি কমাতে চেষ্টা করেছি। টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য বন্ধ করতে পেরেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )