1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

২৮ অক্টোবর বিএনপির সঙ্গে রাজপথে দেখা হবে: মায়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

আগামী ২৮ অক্টোবর বিএনপির সঙ্গে রাজপথে দেখা হবে। এদিন বিএনপিকে প্রতিহত করতে ঢাকার রাজপথে থাকবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী নির্বাচনকে বানচাল করার জন্য দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি শুধু দফা দেয় আর হুঙ্কার দেয়। কাজ কোনোটিই হয় না তাদের। আন্দোলন করার কোনো হেডাম (ক্ষমতা) তাদের নেই। এ সময় আন্দোলনের মাধ্যমে এই বিএনপি-জামায়াতকে টেনে হিছড়ে নামিয়েছি বলেও উল্লেখ করেন তিনি।

মায়া বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথের মানুষ ও শেখ হাসিনার কর্মী। শেখ হাসিনা যখন যেই নির্দেশ দেন তা জীবন দিয়ে পালন করে তার কর্মীরা।

ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা রেজয়ান খন্দকার ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যকারী কমিটির সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার ও গাজী ইলিয়াছুর রহমান।

আরও বক্তব্য দেন, উপজেলা যুবলীগ সাধরাণ সম্পাদক কাজী মো. শরীফ, আওয়ামী লীগ নেতা মনিরুল হক সেন্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পারভীন শরীফ, আবদুল হান্নান মাস্টার, উসমান গনি মাস্টার ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধরণ সম্পাদক গোলাম মোস্তফা।

জেলা ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম রনি, মহিলা নেত্রী আসমা আক্তার লাকী, আরিফুল্লাহ মিয়াজী, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মানিক মোল্লা, সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, দেলোয়ার হোসেন, ওয়ার্ড যুবলীগ সভাপতি সেলিম, কবির হোসেন, ছাত্রলীগ নেতা সোহেল রানা বাবু, সুমন প্রধান, সুলেমানসহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )