1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম

যেন তাসের দেশ, চারশ’র টার্গেটে ১৭০ রানেই ইংল্যান্ড শেষ!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না ইংলিশ ব্যাটাররা। প্রোটিয়াদের কাছে ২২৯ রানে হেরেছে বেন স্টোকসের দল। ২২ ওভারের থামে ইংলিশদের ব্যাটিং যাত্রা।

দলীয় ৭০ রানের আগেই ইংল্যান্ড হারিয়ে বসে ছয় উইকেট। তারপর কেবল বাকি ছিল আনুষ্ঠানিকতা। চারশ’ রানের পাহাড়সম টার্গেটের সামনে অসহায় বেন স্টোকসরা ভেঙে পড়ল তাসের ঘরের মতো।

টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে নিরুপায় দর্শকের মতো পরাজয়ের পরিণতিই মেনে নিতে হল ইংলিশদের।

৪০০ রানের বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই প্রোটিয়া ঝড়ে ছন্নছাড়া হয়ে পড়ে ইংলিশরা। দক্ষিণ আফ্রিকার দুই পেসারের তোপে একে একে আউট হন ওপেনার জনি বেয়ারস্টো, ডেভিড মালান এবং তিনে খেলতে নামা অভিজ্ঞ ইংলিশ ব্যাটার জো রুট। কোনো প্রতিরোধ গড়তে পারলেন না ইংলিশ অধিনায়ক স্টোকসও। রাবাদার শিকার হয়ে ৮ বলে ৫ রান করে সাজঘরের পথ ধরেন চারে ব্যাট করতে আসা বেন স্টোকস।

লুঙ্গি এনগিডির শিকার হয়ে ১২ বলে ১০ রান করে সাজঘরের পথ ধরেন ওপেনার বেয়ারস্টো। এরপর জো রুটকে ফেরান মার্কো জ্যানসেন। তিনি ৬ বলে ২ রান করেন তিনি। আর ১১ বলে ৬ রান করে জ্যানসেনের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন মালান। দলীয় ৬৭ রানের মাথায় ইংলিশদের পঞ্চম উইকেটের পতন। ৭ বলে ১৫ রান করে সাজঘরের পথ ধরেন জস বাটলার। এরপর হ্যারি ব্রুককে ফেরান জেরাল্ড কটজে। তখন ইংল্যান্ডে স্কোর বোর্ডে রান সংখ্যা মাত্র ৬৮। কটজের তৃতীয় শিকার হয়ে ১৪ বলে ১০ রান করে আদিল রশিদকেও ফিরতে হয় সাজঘরে। ইংলিশদের স্কোর কার্ডে তখন জমা পড়েছে ৮৪ রান। খোয়া গেছে ৭ উইকেট।

এরপর লুঙ্গি এনগিডির কাছে অসহায় আত্মসমর্পণ করে ডেভিড উইলিকেও ফিরতে হয় সাজঘরে। তখন তার ঝুলিতে ১২ বল খেলে জমেছিল ১২ রান। আর দলের স্কোরবোর্ডে কাঁটায় কাঁটায় ১০০।

শেষ দিকে অবশ্য ক্যাচ মিসের মহড়া চালায় দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা। ভাগ্য গুণে বেঁচে যাওয়া দুই ইংলিশ ব্যাটারের ব্যাটে ভর করে হারের ব্যবধান কিছুটা কমায় ইংলিশরা। মার্ক উড ও গাস অ্যাটিকসনের জুটিতে রীতিমতো ঝড় ওঠে। যদিও সেই ঝড় ইংলিশদের ডুবন্ত তরী টেনে তুলতে পারেনি। এই জুটিতে ৩২ বলে ৭০ রান যোগ হয় ইংলিশদের রানের খাতায়। তারপর ১৭০রানে ২২ ওভারেই সব উইকেট খোয়ায় ইংলিশরা।

তবে ইংলিশদের এমন বড় পরাজয়ের দিনেও বোলার মার্ক উডের ১৭ বলে ৪৩ রানের ইনিংসটি ছিল দুর্দান্ত। দশ নম্বরে ব্যাট করতে আসা মার্ক উডের স্ট্রাইক রেট ছিল ২৫৩ প্রায়!

এর আগে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রান তোলে প্রোটিয়ারা। ৬৭ বলে ১০৯ রানের ইনিংস খেলে হেনরিখ ক্লাসেন। তাকে সঙ্গ দিয়ে শেষ দিকে ঝড় তোলেন জ্যানসেনও। ৪২ বলে ৭৫ রান করেন তিনি। অধিনায়ক বাভুমার বদলে ওপেন করতে নামা রিজা হেন্ড্রিকসও তোলেন ৮৫ রান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )