1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

টস জিতে দঃ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ ইংল্যান্ডের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচে দুই জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা হেরেছে তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে। অন্যদিকে ইংলিশরা তিন ম্যাচ খেলে হেরেছে দুটিতে।

চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে অসুস্থতার জন্য এই ম্যাচে খেলছেন না দলের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। তার বদলে দলকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। বাভুমার পরিবর্তে রেজা হ্যান্ড্রিক্সকে খেলাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

টস হেরে মার্করাম বলেন, ‘বাভুমা অসুস্থ, তাই রেজা খেলছে। তার জন্য এটি দারুণ সুযোগ। নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়াটাকে আমরা মাথায় রাখছি না।’

অন্যদিকে ইংল্যান্ডের একাদশে ফিরেছেন বেন স্টোকস। যিনি পুরোপুরি ফিট না হওয়ায় খেলতে পারেননি শুরুর তিনটি ম্যাচ।

টস জিতে জশ বাটলার বলেন, ‘আমরা প্রথমে বোলিং করতে চাচ্ছিলাম। সাধারণত রান তাড়া করার জন্য এটি ভালো উইকেট, এটাই কারণ। আমরা অতীতের দিকে তাকাচ্ছি না, সামনে তাকাতে হবে। আমাদের সেরা হতে হবে। স্টোকস ফিরেছে, উইলি এবং অ্যাটকিনসন এসেছেন ওকস এবং কারানের জায়গায়। আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে।’

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), রেজা হেন্ড্রিক্স, রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

ইংল্যান্ড: জনি বেয়রস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেট রক্ষক/অধিনায়ক), ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড, রিস টপলি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )