নিজস্ব প্রতিবেদক: নরসিংদী রায়পুরা উপজেলায় সকল ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারণায় ও উঠান বৈঠক করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাবেক সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫(রায়পুরা) আসন থেকে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী কাওছার।
শুক্রবার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ, অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে উন্নয়ন প্রচারনার উঠান বৈঠক করেন তিনি।
রিয়াজুল কবির কাওছার এই সরকারের উন্নয়ন প্রচারণায় ও উঠান বৈঠকে বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার দেশে ব্যাপক উন্নয়ন করছে। বঙ্গবন্ধুর স্বপ্নের স্বাধীন বাংলাদেশ জনগণের জন্য দেশরত্ন শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারণা জনগণের মাঝে তুলে ধরতে হবে। আমি খেটে খাওয়া মানুষ, সকল ইউনিয়ন তৃণমূল আওয়ামী লীগ ও ত্যাগী নেতাকর্মীদের জন্য সবসময় কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে সবাইকে ঐকবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে।