1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আজ মুম্বাই পৌঁছবেন সাকিবরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

ইংল্যান্ডের পর নিউজিল্যান্ড, এরপর ভারত। টানা তিন হার। চার ম্যাচে শুধুমাত্র আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে। বিশ্বকাপে এখনও খেলা বাকি ৫ টি। বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে  বাকি ম্যাচগুলো জিততেই হবে। এই স্বপ্ন নিয়েই আজ দুপুরে বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে পা রাখছে বাংলাদেশ ক্রিকেট দল। ২৪ অক্টোবর মুম্বাইয়ের বিখ্যাত ওয়াংখেড় স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা।

ইনজুরির কারণে পুনেতে ভারত ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে পারবেন কি না সন্দেহ আছে। কাঁধের ইনজুরিতে খেলেননি তাসকিন আহমেদও। বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন কি না, তাও নিশ্চিত নয়। ইনজুরিই এখন টাইগারদের সঙ্গী। ভারত ম্যাচে উদ্ভোধনী জুটিতে ১৪.৪ ওভারে ৯৩ রান করেন তানজিদ তামিম ও লিটন দাস। তানজিদ ৫১ রান করেন ৪৩ বলে। লিটন ৬৬ রান করেন ৮২ বলে।

এছাড়া  মুশফিকুর রহিম ৩৮ রান করেন। ইনিংসটি খেলার পথে মুশফিক দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে হাজার রানের মাইলফলক গড়েন।  ৩ ম্যাচের ৩২ ইনিংসে মুশফিকের রান ১০৩৪। সাকিবের রান ১২০১। মাহমুদুল্লাহ রিয়াদ ৪৬ রান করেন। নিউজিল্যান্ড ম্যাচে অপরাজিত ছিলেন ৪১ রানে। আফগান ম্যাচের পর নিজেকে মেলে ধরতে পারছেন না মেহেদি মিরাজ। নাজমুল শান্তও ছন্দ হারিয়েছেন। ব্যাটিং উইকেটগুলোতে পেসাররা ছন্দ হারিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )