1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

বিশ্বকাপে সাকিবের পর মুশফিকের মাইলফলক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৫০ জন দেখেছেন

চলতি বিশ্বকাপে ইতিমধ্যে ২টি হাফ সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে এই ম্যাচে মিস্টার ডিপেন্ডেবলের এক হাজার রান পূর্ণ করতে দরকার ছিল ৪ রানের। এদিন ৪ রান করার মধ্য দিয়ে বিশ্বকাপে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে বিশ্বকাপে হাজার রান সংগ্রহের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

তবে পঞ্চম বিশ্বকাপ খেলা মুশফিক ইনিংসের হিসেবে সবচেয়ে ধীরগতির, যেখানে তার সঙ্গী শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ওপেনার সনাৎ জয়াসুরিয়া। মুশফিক ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে খেলেছেন ৩২ ইনিংস।  ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যে পথচলা শুরু তার, আজ সেই ভারতের বিপক্ষে নেমে ছুঁয়েছেন এই মাইলফলক।

উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে বিশ্বকাপে সর্বোচ্চ রান শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারার। ৩৭ ম্যাচে ৩৫ ইনিংসে ১ হাজার ৫৩২ রান তার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্ট। ৩১ ম্যাচে তিনি করেছেন ১ হাজার ৮৫ রান। মুশফিকের সামনে চলতি বিশ্বকাপে হাতছানি রয়েছে গিলক্রিস্টকে ছাড়িয়ে যাওয়ারও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )