1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

প্রথমবারের মতো দেশের মাটিতে পা দিচ্ছেন রোনালদিনহো

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ঢাকায় আসছেন ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকায় এসে সফর শেষ করে রাতেই ফিরে যাবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

কলকাতা হয়ে ঢাকায় এই ব্রাজিলিয়ান প্লেমেকারকে আনছে ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। বিকেলে ঢাকা পৌঁছে হোটেলে কিছুটা বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ‘দ্য উইজার্ড’ রোনালদিনহো। এরপর সাড়ে ৭টায় গণমাধ্যমের মুখোমুখি হবেন রোনালদিনহো।

এই ব্রাজিলিয়ানের সঙ্গে দেখা করবেন জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন। ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও সাক্ষাৎ করবেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোনালদিনহোর ভক্তের সংখ্যা অসংখ্য। কিন্তু দক্ষিণ এশিয়ার আয়তনে ক্ষুদ্র এই দেশটিতে কখনও আসেননি রোনালদিনহো। তবে সে অপেক্ষা ফুরোচ্ছে আজ, প্রথমবারের মতো দেশের মাটিতে পা রাখছেন ব্রাজিলের এই তারকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )