1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

দেশকে বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চায় বিএনপি : তথ্যমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৮৬ জন দেখেছেন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মানবতাবিরোধী অপরাধের প্রধান কুশীলব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তাদের (বিএনপি) উত্থান খুনের মাধ্যমে। তারা এখনো খুনের রাজনীতি অব্যাহত রেখেছে। দেশটাকে তারা (বিএনপি) এখন বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে চায়।’

বুধবার সকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, শেখ রাসেল মাত্র ১০ বছরের অবুঝ শিশু ছিল। যে অবুঝ শিশু রাজনীতিই বুঝত না- তাকেও হত্যা করা হয়েছে। শেখ রাসেলের আত্মার প্রতি তখনই সম্মান জানানো হবে যখন ১৫ আগস্টের কুশীলবদের মুখোশ উন্মোচিত হবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, সেদিনের খুনিরা ছিল নির্মম, বর্বর। কারবালার প্রান্তরে যখন ইমাম হোসেনকে (রা.) হত্যা করা হয় তখন নারী ও শিশুদের হত্যা করা হয়নি। অথচ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ রাসেলের মত শিশুকেও হত্যা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )