1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

এবার আ.লীগের নির্বাচনি স্লোগান কী, জানালেন রাজ্জাক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। দলটির ইশতেহার প্রণয়ন উপকমিটির বৈঠকে এ কথা জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও উপকমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক।

আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ইশতেহার উপকমিটির দ্বিতীয় বৈঠকে এ কথা বলেন তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ‘গ্রাম হবে শহর’ স্লোগান ছিল উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’।

তিনি বলেন, প্রতিটি জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ ইশতেহার দিয়ে আসছে। এতে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতি দেওয়া হয়। অতীতে আমরা কী কী করেছি, আমাদের কী কী অর্জন রয়েছে, সেগুলো পর্যালোচনা করা হয়। তার আলোকে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করি আমরা।

তিনি আরও বলেন, করোনা মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দেশের অর্থনীতির ওপর বিরাট আঘাত এসেছে। সে কারণে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। অর্থনীতি টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

আব্দুর রাজ্জাক বলেন, আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সেগুলো মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এত কিছুর পরও ৬ ভাগের মতো প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল আট ভাগ, সেটি সম্ভব হয়নি। অর্থনৈতিক টানাপোড়েন কাটিয়ে উঠতে আরও কিছু সময় লাগবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্যসচিব এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, অধ্যাপক সাদেকা হালিম, সাজ্জাদুল হাসান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )