1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

প্রতিপক্ষ ভারত; রেকর্ড ভাঙার প্রত্যয় বাবরের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

আগামীকাল আহমেদাবাদে হবে ভারত-পাকিস্তান লড়াই। অতীতের ইতিহাস দেখে বোঝা যায় ভারতের বিপক্ষে জিততে নানা ধরনের প্রতিবন্ধকতা আছে পাকিস্তানের সামনে। স্বাগতিক দেশের কন্ডিশনের পাশাপাশি গত ম্যাচগুলোর পরিসংখ্যানও বলে দেয় ম্যাচটি ঠিক কতটা কঠিন হবে বাবর আজমদের জন্য।

বিশ্বকাপে গত সাতবারের দেখায় একবারও জিততে পারেনি তারা। যদিও পাক অধিনায়ক জানিয়েছেন ভিন্ন কথা। কালকে রেকর্ড ভাঙার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বাবর আজম বলেন, ‘আমি অতীতের দিকে তাকাতে চাই না। আমরা চেষ্টা করব সামনে দৃষ্টি দিতে। রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, আমরা সেটাই চেষ্টা করব। আমরা ভাবছি কাল কীভাবে ভালো পারফরম্যান্স করা যায়। আমি বিশ্বাস করি আমরা দল হিসেবে গত দুই ম্যাচ ভালো করেছি এবং একইভাবে সামনের ম্যাচে ভালো করতে চাই।’

কন্ডিশন নিয়ে বাবরের ভাষ্য, ‘হায়দরাবাদে আমরা প্রায় দেড় সপ্তাহের মতো কাটিয়েছি। এখন আমরা এখানে। আমরা এটা বুঝতে পেরেছি প্রতিটি সফর আলাদা, কন্ডিশনও আলাদা। কোথাও টার্নিং উইকেট, কোথাও ব্যাটিং সহায়ক, কোথাও আবার পেসারদের জন্য। তো নির্দিষ্ট মাঠের উইকেট কেমন হবে সেভাবে নিজেদের পরিকল্পনা ঠিক করব।’

আগামীকাল বাংলাদেশ সময় ২টা ৩০মিনিটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )