1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিকেলে আ. লীগ সভাপতির কার্যালয়ে যাবে মার্কিন পর্যবেক্ষক দল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যাবে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল।

পর্যবেক্ষক দলটি শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে সেখানে যাবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

পর্যবেক্ষক দলের পরিদর্শন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ইতোমধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

সোমবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আওয়ামী লীগের সঙ্গে পর্যবেক্ষক দলের বৈঠক হয়। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া বৈঠক চলে দুপুর আড়াইটা পর্যন্ত।

বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ব্রিফিংয়ে বলেন, নির্বাচনের প্রশ্নে ছাড় দেওয়া বা সমঝোতা করার সুযোগ আছে কি না, জানতে চায় মার্কিন পর্যবেক্ষক দল। সংবিধান লঙ্ঘন করে কোনো ছাড় বা সমঝোতার সুযোগ নেই বলে তাদের জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-পূর্ব পরিস্থিতি যাচাই করতে গত শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাত সদস্যের মার্কিন পর্যবেক্ষক দল ঢাকায় আসে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )