1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

এবার রোনালদিনহো আসছেন বাংলাদেশে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক: এইতো গত কয়েক মাস আগে বাংলাদেশ ঘুরে গিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এবার আসছেন আরেক বিশ্বকাপজয়ী ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো। এই কিংবদন্তীর বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

এর আগে এমিলিয়ানো মার্টিনেজকেও বাংলাদেশে আনেন শতদ্রু দত্ত। এবারও তার মাধ্যমে আসছেন রোনালদিনহো। আগামী ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবেন ২০০২ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

মার্টিনেজ সময় স্বল্পতার কারনে বাংলাদেশ দল কিংবা অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে দেখা না করতে পারলেও এবার জামালের সঙ্গে দেখা করবেন রোনালদিনহো।

শতদ্রু দত্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রোনালদিনহোর আসার খবর জানিয়ে লিখেছেন, ‘আমার সোনার বাংলা… আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবো, যদি তিনি সময় দিতে পারেন।’

বার্সার এই সাবেক তারকা ৪৩ বছর বয়সী রোনালদিনহোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে রাখা হয়। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা এই খেলোয়াড় দুবার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি’অর জিতেছেন। ২০১৫ সালে পেশাদার ফুটবলে বিদায় বলেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )