1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ইংলিশ পরীক্ষায় পাস করতে টাইগারদের চাই ৩৬৫

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৬০ জন দেখেছেন

শুরু থেকেই টাইগার বোলারদের পাত্তা দেয়নি ইংল্যান্ড। জনি বেয়ারস্টো ও মালানের ১১৫ রানের জুটি ভাঙলেও হাল ধরেন মালান-জো রুট। তাদের ১৫১ রানের জুটিতে বড় সংগ্রহের পথে আগায় ইংলিশরা।

শেষ দিকে ইংল্যান্ড নিয়মিত বিরতিতে ‍উইকেট হারাতে থাকলেও বড় সংগ্রহ পেতে খুব একটা বেগ পেতে হয়নি। ডেভিড মালানের ১৪০, জো রুটের ৮২ ও বেয়ারস্টো’র ৫২ রানে ভর করে টাইগারদের ৩৬৫ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান। শরীফুল ইসলাম পেয়েছেন তিন উইকেট। আর টাইগার কাপ্তান সাকিব আল হাসান নিয়েছেন একটি উইকেট। তাসকিন আহমেদও পেয়েছেন একটি উইকেট।

ধর্মশালায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তার আমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে ইংল্যান্ড রানের পাহাড় গড়তে চলেছে। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ ও ইংল্যান্ড মোট ২৪টি ম্যাচে মুখোমখি হয়েছে। দুদলের মাঠের লড়াইয়ে যোজন ব্যবধানে এগিয়ে রয়েছে ইংলিশরা। বাংলাদেশের বিপক্ষে ১৯ বার জিতেছে জশ বাটলারের দল। অন্যদিকে মাত্র ৫ বার জয়ের দেখা পেয়েছে সাকিব বাহিনী। ওয়ানডে বিশ্বকাপে চারবারের দেখায় উভয় দল দু’টি করে ম্যাচ জিতেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )