1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

এক ইনিংসে যত রেকর্ড গড়ল প্রোটিয়ারা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

শুরুর ধাক্কা সামলে অবিশ্বাস্য রকমভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে রীতিমতো রানের পাহাড়ে চাপা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেছিলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

তবে সেই ধাক্কা স্কোর কার্ডে লাগতে দেননি কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডাসেন। পরের খেলাটা অবশ্য দেখান এইডেন মার্করাম। তাদের ব্যাটের জোরে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা। আর তাতেই হয়েছে বেশ কয়েকটি রেকর্ড।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ডটি এখন বাভুমার দলের দখলে। আগের যে রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। ২০১৫ বিশ্বকাপে পার্থে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রান করেছিল অজিরা।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার আগের সর্বোচ্চ ছিল ৪১১। সেটি তারা করেছিল ২০১৫ সালে ক্যানবেরায় আয়ারল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপে চারশ’ বা এর বেশি রানের দলীয় সংগ্রহ আছে মোট পাঁচটি, যার মধ্যে তিনটির মালিকই প্রোটিয়ারা।

ডি কক ৮৪ বলে খেলেন ১০০ রান করেন। ফন ডাসেন করেন ১০৮ রান। ১৭৪ বলে ২০৪ রানের জুটি গড়েন তারা। চারে নেমে ৫৪ বলে ১০৬ রান করেন মার্করাম। ২১ বলে অপরাজিত ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার।

মার্করাম ৪৯ বলে সেঞ্চুরি করেন। গড়েন বিশ্বকাপে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড। এর আগে যে রেকর্ড ছিল আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনের দখলে। ২০১১ আসরে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি।

এবারই প্রথম বিশ্বকাপে কোনো দলীয় ইনিংসে দেখা মিলল তিন সেঞ্চুরি। ওয়ানডে ইতিহাসে এই ঘটনা হলো সব মিলিয়ে চারটি। যার তিনটিই দক্ষিণ আফ্রিকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )