1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

আফগান বধ, বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

শুরুতেই মূল কাজটা সেরে ফেলেছিলেন টাইগার বোলাররা। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। ছোট লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। তবে মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত চাপ সামলে দলকে নিয়ে যান লক্ষ্যের খুব কাছাকাছি।

গুরুত্বপূর্ণ মুহূর্তে ১২৯ বলে ৯৭ রানের কার্যকর পার্টনারশিপ গড়েন মিরাজ ও শান্ত। ৭৩ বলে ৫৭ রান করে নবীন-উল-হকের শিকার হয়ে সাজঘরে ফেরেন মিরাজ। তবে অন্যপ্রান্ত আগলে রাখেন শান্ত। অধিনায়ক সাকিব ১৪ রানে সাজঘরে ফেরেন। তবে ৫৯ রানে অপরাজিত ছিলেন শান্ত।

এর আগে রান আউটের শিকার হয়ে ওপেনার তানজিদ হাসান ফেরেন মাত্র ৫ রানে। লিটন কুমার দাসও তার ইনিংস লম্বা করতে পারেননি। ফজলহক ফারুকির শিকার হয়ে ১৩ রানে সাজঘরে ফিরেছেন লিটন।

এর আগে আফগান শিবিরে ধস নামান সাকিব ও মিরাজ। টাইগারদের হয়ে দু’জনেই নিয়েছেন তিনটি করে উইকেট। পেসার শরিফুলও ঝুলিতে পুরেছেন আফগানদের দুই উইকেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )