1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

১০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা আফগানিস্তান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১০৯ জন দেখেছেন

সাকিব আল হাসানের জোড়া আঘাতের পর আফগান শিবিরে আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

এরপর আফগান শিবিরে ফের আঘাত হানেন সাকিব। আফগান সাবেক অধিনায়ক মোহাম্মদ নবির স্টাম্প ভেঙেদেন তাসকিন আহমেদ।

২ উইকেটে ১১২ রান করা আফগানিস্তান, এরপর ১০ রানের ব্যবধানে অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি, ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, নজিবুল্লাহ জাদরানের পর মোহাম্মদ নবির উইকেট হারায় আফগানরা।

শনিবার ভারতের ধর্মশালায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আফগানিস্তান। দলীয় ৪৭ রানে আফগানদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ২২ রান করেন ইবরাহিম জাদরান।

এরপর আফগান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন সাকিব। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরার আগে ১৮ রান করার সুযোগ পান রহমত শাহ।

দুই উইকেটে ১১২ রান করে ভালো পজিশনেই ছিল আফগানরা। এরপর আফগান শিবিরে পরপর আঘাত হানেন মেহিদ হাসান মিরাজ ও পেসার মোস্তাফিজুর রহমান।

অফ স্পিনার মিরাজের বলে তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। তিনি ৩৮ বলে ১৮ রান করে ফেরেন।

ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান মোস্তাফিজ। সাজঘরে ফেরার আগে ৬২ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে ৪৭ রানে করেন গুরবাজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )