1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

শূন্য রানের ব্যবধানে ২ উইকেট হারাল আফগানরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

সাকিব আল হাসানের জোড়া আঘাতের পর আফগান শিবিরে আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

২ উইকেটে ১১২ রান করা আফগানিস্তান এরপর শূন্য রানের ব্যবধানে হারায় অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি ও শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

হাশমতউল্লাহকে অফ স্পিনে বিভ্রান্ত করেন মিরাজ। কাটার মাস্টার মোস্তাফিজের গতিতে বোল্ড হয়ে ফেরেন গুরবাজ। ১১২ রানে চার উইকেট হারায় আফগানরা।

আফগানিস্তান ম্যাচের মধ্য দিয়ে আজ ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল।

শনিবার ভারতের ধর্মশালায় ১১টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে আফগানিস্তান। দলীয় ৪৭ রানে আফগানদের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। তার শিকার হয়ে সাজঘরে ফেরার আগে ২২ রান করেন ইবরাহিম জাদরান। এরপর আফগান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন সাকিব।

বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ ভারত। টুর্নামেন্টে ১০টি দল ৪৫টি ম্যাচে অংশ নিবে।

গত বৃহস্পতিবার আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দেয় নিউজিল্যান্ড। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ২৮২ রানে অলআউট হয় ব্রিটিশরা। টার্গেট তাড়ায় ডেভন কনওয়ে ও রাচিন রবিন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৮২ বল হাতে রেখে ৯ উইকেটের দাপুটে জয় পায় নিউজিল্যান্ড।

গতকাল শুক্রবার দ্বিতীয় ম্যাচে আইসিসির সহযোগী সদস্য দল নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে পাকিস্তান।

আজ বিশ্বকাপের এবারের আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি এশিয়ার দুই দল বাংলাদেশ-আফগানিস্তান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )