1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ডাচদের ৮১ রানে হারাল পাকিস্তান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

পাকিস্তানের বিপক্ষে জয় ছিনিয়ে নিতে পারল না নেদারল্যান্ডস। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাবর আজমের দলের কাছে ৮১ রানে হেরেছে ডাচরা।

পাকিস্তানের বোলিং তোপে শেষ পর্যন্ত গুটিয়ে যায় নেদারল্যান্ডস। টপ অর্ডাররা মোটামুটি ভালো করলেও মিডল ও লোয়ারে ধস নামে ডাচ শিবিরে। ফলে স্কট এডওয়ার্ডের দল থামে ২০৫ রানে। ডাচদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন বাস ডি লিড। আর বিক্রমজিৎ সিং করেছেন ৫২ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে তোপ দেগেছেন হাসান আলি ও হারিস রউফ।

এর আগে অপেক্ষাকৃত কম শক্তির দল নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। তবে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে বাবর আজমের দল। কিন্তু মিডল ও লোয়ার অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ডাচদের ২৮৭ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান।

তবে ডাচদের বিপক্ষে অলআউট হওয়ার লজ্জা  এড়াতে পারেননি বাবরা।

ওপেনার ফাখর জামান ১৫ বলে ১২ রান করে ফেরেন সাজঘরে। ইমাম-উল-হক ১৯ বলে করেন ১৫ রান। আর খোদ অধিনায়ক বাবর করতে পেরেছেন মাত্র ৫ রান, খেলেছেন ১৮ বল। তবে মোহাম্মদ রিজওয়ান-সউদ শাকিলের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ১১৪ বলে ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তারা। এরপর ইফতেখার আহমেদ ব্যর্থ হলেও লোয়ার অর্ডারে হাল ধরেন মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। ৭০ বলে ৬৪ রানের জুটি গড়েন তারা।

ডাচদের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাস ডি লিড। এই পেসারের শিকার চার উইকেট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )