আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। নির্দিষ্ট ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে জো রুটরা।
এবারের বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ দিয়েই জানান দেওয়া হয়, বড় স্কোরিং ম্যাচ হবে। তুলোধুনো হবে বোলাররা। তবে আজ ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটাররা সুবিধা করতে পারেনি সেভাবে।
লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই উইল ইয়ং সাজঘরে ফিরেন গোল্ডেন ডাক নিয়ে। এরপর ডেবন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর জুটি কচুকাটা করছে ইংলিশ বোলারদের।
স্পিন নাকি পেস সেসব দেখা ছাড়াই বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হাকাচ্ছেন দুই ব্যাটার। দুজনের জুটি পার করেছে ১০০ রানের গণ্ডী। কনওয়ে-রবীন্দ্র দুজনেই পূর্ণ করেছেন ফিফটী।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৫ ওভারে ১ উইকেটে ১২১ রান। সমান ৫৮ রান করে অপরাজিত আছেন দুই ব্যাটার।