1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হলো বিশ্বকাপের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

২০১৯ বিশ্বকাপের যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হলো ২০২৩ বিশ্বকাপ। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হলো আজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

এই ম্যাচে খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের। চোট থেকে সেরে ওঠার পর সতর্কতা হিসেবে এই ম্যাচে খেলছেন না তিনি। তার বদলে কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। টস জিতে ল্যাথামও বললেন উইলিয়ামসনকে মিস করার কথা।

‘উইকেট বেশ ভালোই লাগছে, আমি মনে করি রান তাড়া করতে সহজ হবে। ছেলেরা বেশ ব্যস্ত সময় কাটিয়েছে বিভিন্ন দেশে, এক সপ্তাহ আগে এখানে একত্রিত হয়েছে। কেইন এখনও পুরোপুরি প্রস্তুত নয় তবে দারুণ ভাবে ফিরবে সে। ফার্গুসনের কিছুটা নিগলস রয়েছে এছাড়া টিম সাউধি এবং ইশ সোদিকে মিস করবো।’

ইংল্যান্ডের একাদশে নেই অবসর ভেঙে ফিরে আসা বেন স্টোকস। একাদশে নেই অ্যাটকিনসন, উইলি এবং টপলে।

নিউজিল্যান্ড: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (ক্যাপ্টেন/উইকেট রক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

ইংল্যান্ড: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক/উইকেট), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )